চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সম্পাদক নুর কায়েম সবুজ আটক

সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সম্পাদক নুর কায়েম সবুজ আটক

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০২:৪৭ পিএম, ২০২১-০৯-০৮

সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সম্পাদক নুর কায়েম সবুজ আটক

এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সাবেক সভাপতি নুর কায়েম সবুজ কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পৌরসভার সয়া ধানগড়া মহল্লা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক সহ ৫টি মামলার ওয়ারেন্ট ছিল বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। ওসি নজরুল ইসলাম বলেন, নুর কায়েম সবুজের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ ৫টি মামলার ওয়ারেন্ট আছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে শহরের সয়া ধানগড়া মহল্লা থেকে আটক করা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু বলেন, নুর কায়েম সবুজকে যেসব মামলার ওয়ারেন্ট দেখিয়ে আটক করা হয়েছে এগুলো সব রাজনৈতিক মামলা। আমি তার গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত তার নিশর্ত মুক্তি দাবি করছি। এদিকে নুর কায়েম সবুজকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিশর্ত মুক্তি দাবি করেছেন বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি,সাবেক এমপি রুমানা মাহমুদ,সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, গাজী আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, শ্রী অমর কৃষ্ণ দাস, খ ম রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম - যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম -সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, মুন্সী জাহিদ আলম,সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল,জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু,জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ,জেলা যুবদলের সাধারন সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস,সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমনসহ জেলা বিএনপি,সদর উপজেলা বিএনপি,শহর বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর