শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০০ পিএম, ২০২৩-০৩-০৭
মাহাবুব রহমান বিপ্লব, বিভাগীয় ব্যুরো প্রধান রংপুরঃ আজ ৭ মার্চ ২০২৩ খ্রিঃ রোজ মঙ্গলবার। ১৯৭১ সালের এই দিনে বাঙ্গালী জাতিকে তৎকালীন পশ্চিম পাকিস্তানের জুলুম ও শোষণমুক্ত করতে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ডাক দেন। সেই "ঐতিহাসিক ৭ই মার্চ" উপলক্ষে আজ সকাল ০৯.০০ ঘটিকায় রংপুর ডিসি’র মোড়স্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্যালে জেলা পুলিশ রংপুরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী মহোদয় সহ রংপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসন, রংপুরের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৩খ্রিঃ উপলক্ষে পাবলিক লাইব্রেরি (টাউন হল) রংপুরে ড. চিত্রলেখা নাজনীন, জেলা প্রশাসক, রংপুর মহোয়ের সভাপতিত্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাবিরুল ইসলাম, বিভাগীয় কমিশনার, রংপুর মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর; জনাব নূরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর; জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর; বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু, চেয়ারম্যান, জেলা পরিষদ, রংপুর; রংপুর জেলা ইউনিট কমান্ড মহোদয়গণসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ বঙ্গবন্ধুর কর্মময় রাজনৈতিক জীবন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited