শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:৪৪ পিএম, ২০২২-০৪-২৩
পুতুলনাচের ভীতিকথা
-সুলতান মাহমুদ
অদৃশ্য একটি হাত আরেকটি হাতের বুকে
দৃশ্যমান হাতগুলো একজবান ক্রীতদাস
ইতিহাস ঘেঁটে গুইসাপ বের করে আনলে
সাথে বের হয়ে আসে গণ্ডারের ধৈর্যপাপ
অভিশাপ এভাবেই শাসন করে বেড়ায়
স্মৃতির অপরিণত দেয়াল ও কাঁচাবিপ্লব --
বিদঘুটে অন্ধকারেও কেউকেউ শিল্প খোঁজে
আমি খুঁজি আততায়ীর আলকাতরা কলিজা
কলিযুগ গিলে খায় যন্ত্রদানব এবং বাদ্যযন্ত্র
বাধ্যগত যন্ত্রীর সুরে সুর মিলায় অপদস্থ গীতিকার!
উচ্চতর সঙ্গীত যুদ্ধবিগ্রহ থামাতে অপারগ
আমরা কেবল শান্তিসমাবেশে ধার্মিক ফলাই
ফলে, খলের আগ্রাসনে শুয়ে পড়ো মনোবল
সমঝোতা স্বাক্ষর নিরক্ষর পৃথিবীর গজব --
পুতুল নিষ্প্রাণ এবং নিষ্পাপও; এ ভ্রান্তধারণা
আত্মহননের চেয়েও অদূরস্পর্শী মাতলামো!
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited