শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৬:২৫ পিএম, ২০২২-০৯-২০
আব্দুস সবুর খান, টঙ্গী: টঙ্গীতে ডেসটিনি গ্রুপের গুদামে আগুন লেগেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর ন্যাশনাল টিউবস সড়কের ওই গুদামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের পর বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডাম্পিংয়ের কাজ করেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ঢাকা জোন-৩) সাইফুজ্জামান বলেন, এটি ডেসটিনি গ্রুপের একটি গুদাম। মঙ্গলবার সকালে স্থানীয়রা আগুন লাগার খবর ফায়ার সার্ভিসকে জানালে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও উত্তরা থেকে আরও দুটি ইউনিটের আপৎকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। গুদামের ভেতরে থাকা টিভি, রাউটারস, ফ্রিজ, প্রসাধনী সামগ্রীসহ গুদামে থাকা নানা মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশন মো. হাসিবুল আলম (অপরাধ দক্ষিণ) বলেন, আদালতের আদেশে পুলিশ এই গুদাম দেখভালের দায়িত্বে রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited