শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:২৬ পিএম, ২০২৩-০১-১৪
জিয়াউর রহমান জিয়া : গাজীপুরের শ্রীপুরে বসতঘর থেকে রনি আহমেদ (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের নিজঘর থেকে তার মরদেহ উদ্ধার হয়। রনি আহমেদ ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুরের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্বজনরা জানান, শুক্রবার রাতে রনি তার রুমে ঘুমিয়ে পড়েন। শনিবার ভোরে ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয়। এরপর দরজা ভেঙে ভেতরে গিয়ে ঘরের আঁড়ার সঙ্গে গামছায় ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়।
নিহতের স্বজনরা বলেন, গ্রামের এক মেয়ের সঙ্গে কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল রনির। ৬ জানুয়ারি ওই মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। এরপর থেকে রনি হতাশায় ভুগছিলেন। প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় রনি অভিমান করে আত্মহত্যা পথ বেছে নিয়েছেন।
এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে রনি তার এক ফেসবুক পোস্টে লিখেন, আর কখনো কারো কাছে কিছু চাইবো না। সবাই ভালো থাইকেন। আর আমার জন্য দোয়া কইরেন। আর হয়তো কোনো পোস্ট করা হবে না।
শ্রীপুর থানার মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিন্টু মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited