চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পাটগ্রাম হিসাবরক্ষণ কর্মকর্তার দূর্নীতির খবর প্রকাশের পর বিভাগীয় তদন্ত কমিটি গঠন

পাটগ্রাম হিসাবরক্ষণ কর্মকর্তার দূর্নীতির খবর প্রকাশের পর বিভাগীয় তদন্ত কমিটি গঠন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৩৪ পিএম, ২০২৩-০৫-২৯

পাটগ্রাম হিসাবরক্ষণ কর্মকর্তার দূর্নীতির খবর প্রকাশের পর বিভাগীয় তদন্ত কমিটি গঠন

 এফ আই রানা লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দুর্নীতির খবর প্রকাশের পর বিভাগীয় তদন্ত কমিটি তদন্ত করেছেন। উল্লেখ্য যে, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় ৫০ হাজার টাকা ঘুষ দাবি :ঘুষ ছাড়া ফাইল সই করেন না পাটগ্রামের হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম মর্মে একটি খবর প্রকাশিত হয়। এছাড়াও অন্যান্য গণমাধ্যমে খবর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) আবুল কালাম আজাদের নিকট থেকে টাকা নিয়ে চাকুরি সমতাকরণের কাজ না করার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। জানা যায়, এসব ঘটনা তদন্তে রংপুর বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক (ডিসিএ) মো. কামরুজ্জামান গত ২৮ মে তিন সদস্যের তদন্ত টিমের প্রধান ডেপুটি ডিভিশনাল কন্ট্রোল অব একাউন্টস্ (অতিরিক্ত বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক) রফিকুল ইসলাম খান ও সুপার আব্দুল মান্নান এবং অডিটর মঞ্জুরুল ইসলামকে সদস্য করে সরেজমিনে তদন্ত করে পরবর্তী ৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন। তদন্ত টিম গত রোববার (২৮ মে) বিকেল থেকে সন্ধা পর্যন্ত বিভিন্ন ভুক্তভোগীদের নিকট ঘটনা শুনেন ও অভিযোগের লিখিত নেন। গত ১৭ মে পাটগ্রাম উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে আইবাস প্লাস ও পে ফিক্সেশন অনলাইনে বেতন নির্ধারণী তথ্য হাল নাগাদ করতে প্রথম দফায় ৫০ হাজার টাকা ঘুষ দাবি ও ঊর্দ্ধতন কর্মকর্তাদের নামে ৩৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পরবর্তীতে আবারও টাকা নেওয়ার লিখিত অভিযোগ ঢাকার হিসাব মহানিয়ন্ত্রকের কাছে দেন পাটগ্রাম উপজেলার তৃতীয় শ্রেণির কর্মচারী আবুল কালাম আজাদ। টাকা নিয়ে চাকুরি সমতাকরণের কাজ করে না দেওয়ায় হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে আত্মহত্যা করার হুমকিও দিয়েছেন এ কর্মচারী। তদন্ত টিম এদিন আজাদের নিকট লিখিত বক্তব্য নেন। একই সময়ে উপজেলার ২০-২৫ জন সরকারি প্রাথমিক শিক্ষকও উপস্থিত থেকে হিসাবরক্ষণ কর্মকর্তা টাকা নিয়ে বেতন সমতাকরণের কাজ করে না দেওয়ার নানা অভিযোগ করেন। এ সময় লিখিত অভিযোগ দেন উপজেলার মহিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল আলম সিদ্দিকী। তদন্ত টিমের নিকট উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেব হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম একটি বকেয়া বিল উত্তোলনে ও অন্যান্য কাজে ৩১ হাজার টাকা নিয়েছেন উল্লেখ করে লিখিত দেন। তদন্ত টিমের সামনে হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম শিক্ষকসহ অন্যান্যদের অভিযোগ মিথ্যা, সাজানো বলে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। এ সময় তিনি সাংবাদিকদের তাঁর কক্ষ হতে বের হয়ে যেতে বলে খারাপ আচরণ করেন। এ ব্যাপারে তদন্ত টিমের প্রধান রফিকুল ইসলাম খান বলেন, এ ধরণের ঘটনায় মর্মাহত। সেবা প্রদানে যাতে সমস্যা না হয় এ ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে। পাটগ্রামে যে মনোভাব দেখা গেলো তাতে আমরা ব্যথিত। এখানকার বিষয় ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর