শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৪ পিএম, ২০২২-০৮-২১
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ রাজনগরে পুর্ব বিরোধের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ গ্রুপের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত পিতা-পুত্র ৮ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের ৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ কোন আসামী গ্রেফতার করতে না পারায় জনমনে অসন্তোষ বিরাজ করছে। এদিকে মামলাটি ধামাচাপা দিতে ঘটনার সাথে জড়িতরা থানায় একটি কাউন্টার মামলা করে জখমী ব্যক্তিদের আত্বীয়-স্বজনদের হয়রানী করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়- রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের আলঘাটায় বিগত ১৪ আগষ্ট আহমদ আলী (৪২) ও ছাদিক মিয়া (৩৪) নামে দুই জন অটোরিক্সা চালকের মধ্যে গাড়ীতে প্যাসেঞ্জার তুলা নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। পরে অন্যান্য আটোরিক্সা চালক বিষয়টি মিমাংসা করে দেন। অটোরিক্সা চালক ছাদিক মিয়ার বাড়ি ঘটনাস্থলের পাশে থাকায় ছাদিক মিয়া এ খবরটি সাথে সাথে একটি “ওয়াটসএপ গ্রুপে” জানিয়ে দেয়। এর ১০/১৫ মিনিট পরে হটাৎ ২০/২২ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অটোরিক্সায় বসে থাকা আহমদ আলীর উপর হামলা করে রক্তাত্ব জখম করে। প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে এবং অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। স্থানীয় সাংবাদিক ও শালিস ব্যক্তিত্ব আব্দুল হাকিম রাজ জানান- তিনি সহ এলাকার কয়েকজন শালিস ব্যক্তিত্ব বিষয়টিকে স্থানীয়ভাবে একটি বিচারের পরিবেশ তৈরি করে আহত ব্যক্তিদের সু-চিকিৎসার ব্যবস্থা করার। কিন্তু জখমীদের পক্ষ থেকে শালিসদের কথায় বিচার মানলেও হামলাকারীরা জানায় তারা বিচার মানবেনা। পরে ঐদিন সন্ধ্যায় আহদদের পক্ষে লুলু মিয়া বাদী হয়ে রাজনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি আরো জানান, তার অভিযোগ ১৭ আগষ্ট রেকর্ড করা হলেও পুলিশ কয়েকদফা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোন আসামী গ্রেফতার করেতে পারেনি। এদিকে ১৯ আগষ্ট তার মামলাটি ধামাচাপা দিতে এবং তার চলাফেরা বন্ধ করতে আসামী পক্ষেও লোক মামলা থানায় অপর একটি মামলা করে তাদেরকে হয়রানী করার চেষ্টা করছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited