শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৪ পিএম, ২০২৩-০৫-০৮
আব্দুস সবুর খান, টঙ্গী: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, জাতীয় নির্বাচনের আগে পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঁচটি নির্বাচনের মধ্যে সর্বপ্রথম অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। যেকোনো মূল্যেই গাজীপুরে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজ সোমবার দুপুরে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির ১৯তম শহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী এড. আজমত উল্লা খান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুর নাহার ভূঁইয়া এমপি, কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি মো.আব্দুল মতিন মাস্টার, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় নেত্রী নিলীমা আক্তার লিলি, গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা ফাহিমা আক্তার হুসনা,মহানগর মহিলা লীগের সহসভাপতি হাজী শিরিন শহীদ, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান, শ্রমিক নেতা মতিউর রহমান বিকম, অধ্যক্ষ জাহিদ আল মামুন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সদস্য নুরুল ইসলাম নুরু, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, কাজী মঞ্জুর, টঙ্গী কলেজ ছাত্রলীগের আহবায়ক সেলিম খান, মহেদী হাসান শিশির, ছাত্র লীগের সভাপতি শাহজাদা সেলিম লিটন প্রমুখ।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে বিএনপি জোট সরকারের মদদপুষ্ট একদল সন্ত্রাসী টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার আইনে এ হত্যা মামলার রায় হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited