শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:১৭ এএম, ২০২১-০৬-১৭
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার একাধিক মামলার আসামি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে শহরের ইবি রোডের পুরাতন শহীদ মিনার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকি জানান, বিগত ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত হওয়া সরকারবিরোধী আন্দোলন চলাকালে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি আবু সাঈদ সুইট। এর মধ্যে দুটি মামলায় তাঁর বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আজ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
গ্রেপ্তারকৃত বিএনপি নেতার মুক্তি দাবি করেছেন, বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি রুমানা মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা,শ্রী অমর কৃষ্ণ দাস,খ.ম রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান,আলমগীর আলম,দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, সহ-দফতর সম্পাদক শেখ মোঃ এনামুল হক।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited