শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৫:৫৯ পিএম, ২০২২-০৬-১৫
আব্দুস সবুর খান, টঙ্গী: গাজীপুর মহানগরীর টঙ্গীতে জান্নাতুল ফেরদৌস বন্যা (৩০) নামে এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় টঙ্গীর মাছিমপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। সে টঙ্গীর চেরাগআলী এলাকার মৃত আব্দুল জব্বার মোল্লার মেয়ে। স্বামী সবুজের সঙ্গে মাছিমপুর এলাকায় থাকতেন। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।
জানা যায়, বন্যা একটি পোশাক কারখানায় চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। কয়েক মাস ধরে পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় ফের স্বামীর সাথে ঝগড়া হয়। এরই জের ধরে নিজ ঘরের সিলিংফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঝুলন্ত অবস্থায় বন্যাকে উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকতাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited