চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জয়ে ফেরার ম্যাচে দুয়ো শুনলেন মেসি-নেইমাররা

স্পোর্টস ডেস্ক:    |    ১০:৪৯ এএম, ২০২২-০৩-১৪

জয়ে ফেরার ম্যাচে দুয়ো শুনলেন মেসি-নেইমাররা

পরপর দুই ম্যাচ হেরে বেশ কোণঠাসা অবস্থায় পড়ে গিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। রোববার রাতের ম্যাচে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে ফ্রান্সের শীর্ষ ক্লাবটি। তারা বোর্দোকে হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে।

অথচ নিস ও রিয়াল মাদ্রিদের কাছে হারের পর জয়ে ফেরা এই ম্যাচে কি না দুয়ো শুনতে হয়েছে দলের দুই বড় তারকা লিওনেল মেসি ও নেইমার জুনিয়রকে। ম্যাচের শুরু থেকে যখনই বল গিয়েছে মেসি বা নেইমারের পায়ে, পুরো গ্যালারি একসঙ্গে দুয়ো দিয়েছে তাদের।

মূলত চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে রিয়ালের কাছে ১-৩ গোলে হারের কারণেই সমর্থকদের তোপের মুখে পড়েছেন মেসি-নেইমার। ইউরোপসেরার আসরে ভক্তদের প্রত্যাশা মেটাতে না পারার ক্ষোভ থেকেই মূলত দুয়ো শুনতে হয়েছে তাদের।

নিজেদের ঘরের মাঠের ম্যাচটিতে খুব একটা সহজে জিততে পারেনি পিএসজি। স্কোরলাইন ৩-০ দেখালেও, মূলত গোলরক্ষক কেইলর নাভাসের দৃঢ়তায় কোনো গোল হজম করতে হয়নি মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের। জিয়ানলুইজি ডনারুম্মার জায়গা এই ম্যাচে সুযোগ পেয়েছেন নাভাস।

প্রথমার্ধে কেবল একবারই আনন্দের উপলক্ষ পেয়েছে পিএসজি। ম্যাচের ২৪ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে উইজনাল্ডুমকে পাস দেন মেসি। এই ডাচ মিডফিল্ডারের কাছ থেকে বল পেয়ে জালের ঠিকানা খুঁজে নেন কাইলিয়ান এমবাপে।

পরে দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫২ মিনিটের সময় স্কোরশিটে নাম তোলেন নেইমার। এবার মেসির এগিয়ে দেওয়া থ্রু বল ডি-বক্সের ভেতরে পান আশরাফ হাকিমি। পরে এই ডিফেন্ডারের পাস ধরে ছয় গজ বক্সের মুখ থেকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।

দ্বিতীয় গোলের মিনিট চারেক পর পেনাল্টি পেয়েছিল পিএসজি। ভিএআর দেখে বাতিল করা হয় পেনাল্টির সিদ্ধান্ত। তবে ৬১ মিনিটে গিয়ে ঠিকই গোল পেয়ে যায় তারা। এবার স্কোরশিটে নাম তোলেন লেয়ান্দ্র পারেদেস। একদম শেষ দিকে পোস্টে লেগে ফিরে আসে মেসির শট। ফলে বাড়েনি গোল।

এই জয়ের পর ২৮ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে নিরাপদেই শীর্ষে বসে আছে পিএসজি। দুইয়ে থাকা মার্শেইর ঝুলিতে রয়েছে ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট। সবার নিচে থাকা বোর্দো ২৮ ম্যাচ থেকে পেয়েছে ২২ পয়েন্ট।

রিটেলেড নিউজ

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর