শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:১৮ পিএম, ২০২১-০১-১৮
আসাদুজ্জামান বাদল নরসিংদী প্রতিনিধি : চতুর্থ দফায় আসন্ন নরসিংদী ও মাধবদী পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন নির্ধারিত ছিল গতকাল রবিবার। এ দিনে মেয়র পদে নরসিংদী পৌর সভায় মোট ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৪৭ জন এবং সংরক্ষিত ৩টি মহিলা কাউন্সিলর পদে মোট ১২ জন মনোনয়ন পত্র রিটার্নিং অফিসারের নিকট দাখিল করেছেন। অপর দিকে মাধবদী পৌরসভায় মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১২টি ওয়ার্ডে ৪৩ জন এবং সংরক্ষিত ৪টি মহিলা কাউন্সিলর পদে ১২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নরসিংদী পৌরসভার মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু, বিএনপির হারুন অর রশিদ, ইসলামী আন্দোলনের আসাদুল হক, স্বতন্ত্র প্রার্থী এসএম কাইয়ূম, আশরাফ হোসেন সরকার, মোন্তাজ উদ্দিন ভূইয়া ও রিপন সরকার।
মাধবদী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো: মোশাররফ হোসেন প্রধান মানিক, বিএনপির মো: আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের মো: মনির হোসেন শামীম, স্বতন্ত্র প্রার্থী মো: আনোয়ার হোসেন ও ফরিদা ইয়াছমিন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited