শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:০৬ পিএম, ২০২২-০৯-১২
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : উত্তারাধিকার ও খরিদা সুত্রে প্রাপ্ত ভূমিতে দীর্ঘদিন যাবৎ প্রভাবশালী চক্রের মামলা-হামলা ও হয়রানীর কারণে উচ্ছেদ আতংকে রয়েছে একটি ভুক্তভোগী পরিবার। বিগত ২৪ আগস্ট থেকে প্রাণ ভয়ে বাড়ী ছাড়া অসহায় পরিবারটি আতংকে স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। প্রতিপক্ষ কাজল মিয়াগংরা প্রভাবশালী থাকায় সংশ্লিস্ট থানা মামলা আমলে নিচ্ছে না। ক্ষতিগ্রস্থ পরিবার পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সহযোগীতা কামনা করেছেন। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ৫নং আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের ভুক্তভোগী আম্বিয়া বেগম, আতিক মিয়া, রাসেল মিয়া, সিরাজ মিয়া, আশিক মিয়া, সায়েদ মিয়া, খলকু মিয়া, রোকসানা বেগম, হাসান মিয়া ও মাহমুদা বেগম এ প্রতিবেদককে জানান- একই গ্রামের প্রতিপক্ষ কাজল মিয়া, রেশম মিয়া, আছন মিয়া, লকই মিয়া, রাজিয়া বেগম, জাকির মিয়া, আছাদ মিয়া, হেলাল মিয়া, হিলাল মিয়া, দুলন মিয়া, রিমন মিয়া, রুহান মিয়া, রুমান মিয়া, সালু মিয়াগংরা তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানী করে আসছেন। একাধিকবার উচ্ছেদ করার জন্য বাড়ী-ঘর ভাংচুর করে। সর্বশেষ গত ২২ জুন ধারালো দা দিয়ে প্রানে হত্যার উদ্দেশ্যে হামলা চালালে গুরুতর রক্তাক্ত জখম হন রাসেল। আঘাতে মাতার তালু ( মধ্যভাগ হইতে সামান্য ডান দিকে) এবং বাম হাতের তর্জনী আঙ্গুলের গোড়ালী হাড় ভাঙ্গিয়া দ্বিখন্ডিত হয়ে যায়। আম্বিয়া বেগম ও মাহমুদা বেগমকে অর্ধ উলঙ্গ করে শ্লীলতাহানি ঘটায়। এবং রোকছানা বেগমকে শারিরিক নির্যাতন করে। এ সময় মুমুর্ষ অবস্থায় জরুরী ভিত্তিতে রোকছানাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) প্রেরণ করা হয়। এ ঘটনায় কাজল মিয়া গংদের আসামী করে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করা হলে বিজ্ঞ আদালত নবীগঞ্জ থানাকে এফআইআর গন্যে মামলা রুজু করার নির্দেশ প্রদান করেন। আজ ১২ সেপ্টেম্বর এ ব্যাপারে জানতে চাইলে মুঠোফোনে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ডালিম আহমদ জানান- পরিবারটি বাড়ী ছাড়া আমার জানা নেই। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর কিছুক্ষণ পর এসআই গৌতম মুঠোফোনে জানান- উভয়ের বাড়ীতে থানার পুলিশ একাধিকবার গিয়েছে। মামলাও চলমান। বিষয়টি তাদের পারিবারিক। উভয় পক্ষদ্বয়কে বিরোধীয় বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু, আতিক মিয়াগংরা এগিয়ে না আসায় সম্ভব হচ্ছে না।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited