শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:৫৫ পিএম, ২০২১-০৩-২৬
রিয়াজ মাহমুদ বিনু’ লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় উপজেলার চররমিজ ইউনিয়নের চরমেহার গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়,ওই এলাকার ইলিয়াছের বাকপ্রতিবন্ধী মেয়ে লিজা আক্তারকে(১২)একই এলাকার অবসর প্রাপ্ত পুলিশ সদস্য হুমায়ুন কবিরের ছেলে মোফাচ্ছেল হোসেন সুমন (৩৮) ঝাড়ু দিয়ে তাদের বসতবাড়ির দরজা পরিষ্কার করতে বললে লিজা এই কাজ করতে রাজি না হওয়ায় সুমন ক্ষিপ্ত হয়ে ওই বাক প্রতিবন্ধী কিশোরীর শরীরের বিভিন্ন অংশে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে মারাত্মক জখম করেন। নির্যাতনের এক পর্যায়ে প্রতিবন্ধী কিশোরী অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে নিয়ে আসেন। এই ঘটনায় থানা কিংবা কাউকে বললে(অবঃ)পুলিশ সদস্য হুমায়ুন কবিরের ছেলে মোফাচ্ছেল হোসেন সুমন লিজার পরিবারকে মেরে লাশ গুম করার হুমকি দিয়ে আসছে। বর্তমানে প্রতিবন্ধী কিশোরী লিজার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। এ ব্যপারে অভিযুক্ত মোফাচ্ছেল হোসেন সুমনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited