শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:৩৭ পিএম, ২০২২-০৫-২২
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনা-মুরাদনগর রোডে মোটর সাইকেল দুর্ঘটনায় চালক নিহত এবং আহত হয়েছে তার আরোহী বন্ধু। নিহত রাহাতকে (১৬) রবিবার সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন এবং আহত ফাহিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাহাত ছোট ঘারমোড়া গ্রামের প্রবাসী নুরুল ইসলামের ছেলে ও আহত ফাহিম একই গ্রামের জাকির হোসেনের ছেলে। শনিবার বিকেলে উপজেলার ছোট ঘাড়মোড়া ঈদগাহর পাশের সড়কে এ দুর্ঘটনায় ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা যায়, রাহাত তার বন্ধু ফাহিমকে নিয়ে দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে উপজেলা সদর থেকে ছোট ঘারমোড়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে রাহাত মাথায় ও ফাহিম পায়ে প্রচ- আঘাত পেয়ে আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য সমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্বতরত চিকিৎসক রাহাতকে আশঙ্কাজনক অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। রবিবার সকালে জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবূদুস সালাম সিকদার বলেন, রাহাতকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল এবং ফাহিমকে হোমনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited