শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:১৬ পিএম, ২০২১-০৩-২৩
স্বপন কুমার দাস, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে সহোদর ভাইদের নির্যাতনের স্বীকার চরবয়রা গ্রামের অসায় আবদুর রহমান তার পরিবার নিয়ে আংতকে ভুগছে। জমিজমা নিয়ে আপন ভাইদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধচলছে। প্রভাবশালী ভাইয়েরা সংঘবদ্ধ হয়ে তাকে এবং তার স্ত্রী ও কন্যাকে বেদম মারধর করেছে। হামলাকারীছোট ভাই দুলাল, নাঈম ও চাচাত ভাই শাহিন সংঘবদ্ধ হয়ে তার পোল্টি ফার্মের দোকান ঘরটিভাংচুর করে। ভাইদের হামলার স্বীকার হয়ে আবদুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাব দুমকি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
তিনি আরও জানান, উপজেলার তালতলী বাজারে খরিদকৃত নিজস্ব জমিতে তিনি দোকান নির্মান করে ব্যবসা করেন। এদিকে পৈত্রিক সম্পত্তির দাবীতে তার নির্মানকৃত পোল্টি ফার্মের ঘরের উপর ভাইদের কু-নজর পড়ে। জমিজমা নিয়ে তর্কবিতর্কের এক পর্যায় তাকে বেদম মারধর করায় রক্তাক্ত জখম অবস্থায় লোকজন তাকেসহ তার স্ত্রী ও কন্যাকে হাসপাতালে ভর্তি করে। অথচ পৈত্রিকসূত্রে প্রাপ্ত সম্পত্তির দ্বিগুনেরও বেশী তারা ভোগদখল করছে বলে জানান আবদুর রহমান।তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে তিনি থানায় অভিযোগ করেছেন। উৎশৃঙ্খল ভাইদের হুমকিতে তার পরিবার এখন আতংকে ভুগছে। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। থানার এসআই ছিদ্দিকুর রহমান অভিযোগ প্রাপ্তি স্বীকার করে জানান, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited