চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আখাউড়ায় মদ, বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ প্রাইভেট কার জব্ধ : আটক ১

আখাউড়ায় মদ, বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ প্রাইভেট কার জব্ধ : আটক ১

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৩১ পিএম, ২০২২-০৯-২৪

আখাউড়ায় মদ, বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ প্রাইভেট কার জব্ধ : আটক ১

ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কর ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিপুল পরিমাণ কাপড় ও মদসহ একটি প্রাইভেট কার জব্ধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধায় আখাউড়া কোম্পানী সদর বিজিবি’র নায়েক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামী ও জব্দকৃত মালামাল সোপর্দ করেছে।  জব্ধকৃত গাড়ি ও মালামালের আনুমানিক মূল্য ২৩ লক্ষ ৩৮ হাজার টাকা। আটক ব্যক্তি হলো আখাউড়া পৌর এলাকার তারাগনের হাসেম মিয়া (৩৮)।
বিজিবির সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে আখাউড়া সীমান্ত হতে ভারতীয় কাপড় ও মদ নিয়ে একটি প্রাইভেট কার আখাউড়া শহরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আখাউড়া কোম্পানী সদর বিজিবির একটি টহল দল আখাউড়া-চেকপোষ্ট সড়কের আইসিপি বিজিবি ক্যাম্পের সামনে গাড়িটিকে থামানোর সংকেত দেয়। এসময় গাড়িটিকে থামিয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর সময় বিজিবির সদস্যরা তাকে আটক করে। পরে প্রাইভেট কার তল্লাশী করে গাড়ির পেছনের ডালার ভেতর থেকে ১১৮ পিস শাড়ি, ৫৪ পিস ওয়ান ও থ্রিপিস, ৬২টি পিস ব্লাউজ, ১১ পিস পায়জামা, ৪পিস ছোট জামা এবং ৫ বোতল মদ  উদ্ধার করা হয়। এসময় মালামালবহনকারী প্রাইভেট কারটি জব্ধ করা হয়। যার নম্বর ঢাকা মেট্টো-গ- ২৬-৪৫৫১। বিজিবির জিজ্ঞাসাবাদে মালামালের বৈধ কাগজপত্র এবং সন্তোষজনক জবাব দিতে পারেনি হাসেম মিয়া। 
নায়েক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ধৃত আসামী জিজ্ঞাসাবাদে জানায়, সে ভারত থেকে ব্যবসার উদ্দেশ্য সরকারি কর ফাঁকি দিয়ে এসব মদ ও কাপড়গুলো এনেছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি এর ১ (বি) ধারায় অপরাধ করায় মামলা দায়ের পূর্বক তাকে থানায় সোপর্দ করা হয়েছে। 
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার বলেন, বিজিবির সোপর্দকৃত মালামাল থানার মালখানায় হেফাজতে রক্ষিত আছে। আদালতের নির্দেশে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর