শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:১৯ পিএম, ২০২১-০৮-২১
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের দুগ্রুপ। গতকাল শনিবার উপজেলা সদরে একই সময়ে স্থানীয় সংসদ সদস্য গ্রুপ এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক গ্রুপ পৃথক কর্মসূচি পালন করে।
সেলিমা আহমাদ মেরী এমপি সমর্থিত নেতৃবৃন্দ পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও দ-প্রাপ্ত আসামীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোক র্যালি সংসদ সদস্যের স্থানীয় রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে পুণরায় একই স্থানে এসে শেষ হয়। আলোচনা সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকনের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহসীন সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফজলুল হক মোল্লা, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুবলীগ সাধারণ সম্পাদক কায়সার বেপারী, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন সরকার, স্বোচ্ছাসেবক লীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন ফারুক, ভাষানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম, জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা, ছাত্রলীগ সভাপতি মো. ফয়সাল সরকার প্রমুখ।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুলের নেতৃত্বে সদরে শোক পৃথক র্যালি, দোয়া মাহফিল ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্ত সম্পদক মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধান, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, যুবলীগ নেতা মনিরুজ্জামান টিপু, লুৎফর রহমান লাখ মিয়া, মাথাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম, সাবেক প্যানেল মেয়র মো. মানিক মিয়া ইমন প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited