চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এ কি ভয়ানক আখাউড়া সরকারি হসপিটালের যাতায়াতের রাস্তাটি

এ কি ভয়ানক আখাউড়া সরকারি হসপিটালের যাতায়াতের রাস্তাটি

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৯:০০ পিএম, ২০২১-০৭-০৬

এ কি ভয়ানক আখাউড়া সরকারি হসপিটালের যাতায়াতের রাস্তাটি

মোহাম্মদ ইসমাইল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া  ৫০ শয্যা বিশিষ্ট  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে যেন দেখার কেউ নেই। 

রাস্তার বিভিন্ন স্হানে বড় বড় গর্তের কারণে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুধু তাই নয় রাস্তার মাঝখানে রয়েছে ওপেন ড্রেন।এরাস্তায় যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিশেষ করে গর্ভবতী মা, দূর্ঘটনা কবলিত রুগী জরুরি ভিত্তিতে আনা নেয়া খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এই রাস্তাটির জন্য।যে কোন সময় উল্টে যেতে পারে যানবাহন,মানুষ ও পড়ে যেতে পাড়ে ওপেন ড্রেনের গর্তে।

সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখাগেছে, আখাউড়া সড়ক বাজার বাইতুল আমান জামে মসজিদ (দু'তলা মসজিদ)থেকে পশ্চিম দিকে ঢাকা হোটেল,পূর্বদিকে মায়াবী সিনেমা হল এবং উত্তর দিকে আখাউড়া পৌরসভা পর্যন্ত রাস্তাটি সব সময় যানজট লেগেই থাকে রোগী ও তার স্বজনদের দুর্ভোগের শুরু এখান থেকে। যদিও কঠোর লকডাউন এর সময় কিছুটা স্থবির এই রাস্তাটি।

তবে অনেকেই অভিযোগ করছে রাস্তা যেটুকু প্রশস্ত রয়েছে মোটামুটি চলাচল করা যেত কিন্তু রাস্তায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ও ভ্রাম্যমান দোকান এর জন্য রোগীদের বেগ পেতে হচ্ছে।

পশ্চিম দিকে ঢাকা হোটেল পর্যন্ত পৌঁছতে যদিও তিক্ত অভিজ্ঞতা বামদিকে হাসপাতাল রোড শুরুতে একটি মৃত ব্রিজ রয়েছে খানিকটা পথ অতিক্রম করলে রাস্তার আসল চিত্র ফুটে উঠে ছোট বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে রাস্তাটিতে।

 হাসপাতাল পর্যন্ত রাস্তাটির লালবাজার অংশে লক্ষীনারায়ন হোটেলের সামনে রাস্তায় ওপেন ড্রেন রয়েছে সামান্য বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেন আর রাস্তা একাকার হয়ে যায়।

এখানেই শেষ নয় অল্প একটু সামনে এগুনোর পর চোখে পড়বে রেল গেইট ঢাকা সিলেট এর সাথে চট্টগ্রামের একমাত্র রেল যোগাযোগ এখানে ট্রেন চলাচলের সময় অসহায়ের মতো অপেক্ষা করতে হয় রোগী এবং পাশে থাকা রোগীর স্বজনদের।

রেলগেইট অতিক্রম করার পর রাস্তাটি বাকি অংশটুকু বিটুমিন উঠে গেছে সবসময়ই কাদা আর পানির মিশ্রণ থাকে এখানে। আর একটু সামনে এগিয়ে যেতে জিৎ মেডিকেলের সামনে রাস্তার প্রশস্ততা এখানে খানিকটা কম তার উপর উত্তরদীকে ঐতিহ্যবাহি বড়বাজার যাওয়ার একমাত্র রাস্তা,দক্ষিণ দিকে বড়বাজার মসজিদ ও খাদ্য গুদাম,পশ্চিম দিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উক্ত স্থানটি চার রাস্তার মোড় হওয়াতে সবসময় এখানে যানজট লেগেই থাকে।

সড়কটির বেশিরভাগ অংশের বিটুমিন ও খোয়া উঠে অসংখ্য ছোট-বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে পাশাপাশি রোগীদের সাথে সুস্থ লোকদেরও অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে।

এ বিষয়ে কথা হয় আখাউড়া উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফের সাথে তিনি জানান আপাতত মেনটেনেন্স এর কোন টাকা নাই ঢাকাই জানানো হয়েছে লকডাউন শেষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস।


 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর