শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০২ পিএম, ২০২৩-০১-১৭
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদরে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উভয় যানবাহনের দুই চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ভেওয়ামারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খুদবান্দি গ্রামের সিএনজি news চালক মৃত সিদ্দিকের ছেলে আনোয়ার হোসেন (৪০) ও সিরাজগঞ্জ সদরের কুড়ালিয়া গ্রামের মৃত লাল চাঁনের ছেলে ফজেল (৪৫)।
সদর থানার এসআই রেজাউল ইসলাম শাহ জানান, একটি সিএনজি যাত্রী নিয়ে কাজিপুরে যাচ্ছিল। ভেওয়ামারা এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলের সঙ্গে প্রথমে সংঘর্ষ হয়। সেখান থেকে পালাতে গিয়ে চিলগাছা বাজার এলাকায় আরেকটি অটোভ্যানের সঙ্গে দ্বিতীয় দুর্ঘটনা ঘটে। সেখান থেকে আবারও পালানোর সময় নিয়ন্ত্রণহীন সিএনজিটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি ও মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে দুজনই মারা যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা নিহতের লাশ নিয়ে যান।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited