শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০০ পিএম, ২০২২-০৯-১৮
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের হাটিকুমরুলের ঢাকা-পাবনা মহাসড়কের সড়কের চড়িয়া শিকার এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন সাংবাদিক আহত হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভির জেলা প্রতিনিধি ও দৈনিক কলম সৈনিকের বার্তা সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আলমগীর হোসেন এবং দৈনিক আজকের জনবানী পত্রিকার সহকারী সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ গুরুতর আহত হন।
আহতদের সিরাজগঞ্জ রোডের সাখাওয়াত এইচ মেমোরিয়াল হসপিটালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম জানান, আহত তিনজনের মধ্যে ইউসুফ দেওয়ান রাজুর হাত ভেঙ্গে গেছে। তবে বাকি দু’জন শঙ্কামুক্ত।
দুর্ঘটনায় আহত সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ জানান, পেশাগত দায়িত্ব পালন করতে তারা তিনজন মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জ শহর থেকে উল্লাপাড়া যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার চড়িয়া শিকার এলাকায় বিপরীত দিকের একটি দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তারা দুজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক জিয়াউল হক জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গিয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited