শিরোনাম
সিরাজগঞ্জ প্রতিনিধি : | ০৩:৩৬ পিএম, ২০২২-০৫-২৫
সিরাজগঞ্জে বাস চাপায় প্রাণ গেল জিসান (১৯) সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে অজ্ঞাত বাস চাপায় মোটর সাইকেল চালক জিসান (১৯) নিহত হয়েছে। এঘটনায় সিফাত হোসেন (১৮) আহত হয়েছে। বুধবার (২৫ মে) সকাল ১০ টায় সদর উপজেলার খোকশাবাড়ী স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে এ দুঘর্টনা ঘটে।
নিহত জিসান শহরের পৌর এলাকা সমাজ কল্যাণ মোড়ের জুয়েল শেখের ছেলে ও ছোনগাছা কারিগরী কলেজের ছাত্র। আহত অপর আরোহী একই এলাকার মানুনের ছেলে সিফাত। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে দুই বন্ধু মোটরসাইকেল যোগে ছোনগাঁছা যাচ্ছিলেন। এসময় ওই এলাকায় পৌছালে অজ্ঞাত বাস চাপায় ঘটনাস্থলে মারা যায় জিসান। এবং আহত হয় তার বন্ধু সিফাত। আহত অবস্থায় সিফাতকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited