চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাজধানীতে বাজেট নিয়ে প্রতিবন্ধী বিভিন্ন সংগঠনের বিক্ষোভ ও মানববন্ধন

রাজধানীতে বাজেট নিয়ে প্রতিবন্ধী বিভিন্ন সংগঠনের বিক্ষোভ ও মানববন্ধন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:০১ পিএম, ২০২১-০৬-১৯

রাজধানীতে বাজেট নিয়ে প্রতিবন্ধী বিভিন্ন সংগঠনের বিক্ষোভ ও মানববন্ধন

 লিয়াকত আলী :   জাতীয় প্রেসক্লাবের সামনে  শনিবার সকাল ১০টায় ২০২১-২০২২ অর্থ বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সংগঠন এইউডিসি, বি-স্ক্যান, বিডিডিটি, সিবিডিসিপিও, ডিসিএফ, ডিডিআরসি, এইচডিডিএফ, এনসিডিডব্লিউ, এনজিডিও এবং ডব্লিউডিডিএফ আয়োজিত মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করা হয়।।

বক্তারা বলেন, গত ৩ জুন, ২০২১ ঘোষিত এবারের ২০২১-২২ অর্থ বছরের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে প্রতিবন্ধী মানুষকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে।

প্রতিবন্ধী মানুষের সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ের একাধিক ওয়েবিনার, সুনির্দিষ্ট সুপারিশমালা দেয়া সত্ত্বেও তার একটিও আমলে নেয়া হয় নি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, গত দুবছর যাবত বাজেটে আমাদের দাবি দাওয়ার কোন প্রতিফলন দেখা যাচ্ছে না। কোভিড-১৯ এর কারণে সৃষ্ট মহামারিতে যেখানে সারা বিশ্ব বিপর্যস্ত সেখানে বলা বাহুল্য এদেশের প্রতিবন্ধী মানুষেরা কতটা মানবেতর জীবনযাপন করছে।

প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সনদ, প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এবং এই আইনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে নেই কোন সুনির্দিষ্ট বরাদ্দ।

তারা আরোও বলেন, গত দু’বছর যাবত প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়ানোর বদলে ভাতা প্রাপ্তির আওতাই বাড়ানো হচ্ছে যা প্রতিবন্ধী মানুষের জীবনধারণ এবং জীবিকা নির্বাহে কোন প্রভাব ফেলছে না।

মাসে ৭৫০ টাকা করে ভাতা দৈনিক আধা কেজি চালের দামের সমান বরাদ্দ এই ক্রান্তিকালিন সময়ে কোন সরকারের পক্ষ থেকে দেয়া যৌক্তিক সহযোগিতা হতে পারে না। অথচ সরকার নিজে ‘সরকারের সামাজিক সুরক্ষা কৌশলপত্র ২০১৫’ অনুযায়ী ২০২০ সালের মধ্যে প্রতিবন্ধী ভাতার পরিমান ১৫০০ টাকায় উন্নীত করায় প্রতিশ্রুতিবদ্ধ।

এমতাবস্থায় আমরা অর্থ মন্ত্রীর সাথে সাক্ষাৎ চেয়েও পাই নি। সর্বশেষ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের সাথে গত ১৬ জুন, ২০২১ সাক্ষাৎ করে তার কাছে আমাদের সুপারিশগুলো পুনর্বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও আমরা সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং অধিদপ্তরে জানাচ্ছি।

এবার আমাদের রাস্তায় দাঁড়াতে হবে। প্রয়োজনে প্রতিবন্ধী মানুষদের আরো বরাদ্দ বৃদ্ধির জন্য কঠোর কর্মসূচী নিতে হবে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর