শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:৩৭ পিএম, ২০২১-০৮-০৪
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নিতীর ভয় দেখিয়ে সাংবাদিক চকর মালিথার নাম ব্যবহার করে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট থেকে চাঁদাবাজির অভিযোগে রায়গঞ্জ চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলামকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার সন্ধ্যার আগে তাকে শহরের রহমতগঞ্জ কাঠেরপুল এলাকা থেকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোণা এলাকার মৃত আব্দুল ওয়াহেদ এর ছেলে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম এ নিয়ে মঙ্গলবার রাত সারে ৮টার দিকে এক সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে জানান, দেশের বিভিন্ন উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহনির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রচার হলে সরকার অনেককেই শাস্তি প্রদাণ করে। এই সুযোগে নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথার নাম পরিচয় দিয়ে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট মোবাইলে মোটা অংকের টাকা দাবী বরেন। টাকা না দিলে তার বিরুদ্ধে সংবাদ প্রচার করা হবে বলে হুমকি দেন। পরে ওই সকল উপজেলা নির্বাহী কর্মকর্তারা সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের মাধ্যেমে বিকাশে টাকা প্রদান করেন। তিনি ক্ষমতাশীন দলেন নেতা বলে বিভিন্ন সময় কেন্দ্রের নেতাদের নাম ব্যবহার করে নানা মূখী প্রতারনা করেছেন বলে অরো অভিযোগ রয়েছে।
এরই ধারাবাহিকতায় বাঘের হাট জেলা পুলিশ সুপার সিরাজগঞ্জ জেলা পুলিশকে বিষয়টি অবগত করলে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে তদন্ত করে। এক পর্যায়ে তাকে শহরের কাঠেঁরপুল এলাকা থেকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাবাদে সে নিজের দোষ শিকার করে । পুলিশ সুপার আরো জানান,তার বিরুদ্ধে নানমুখি প্রতারণার অভিযোগ আছে। ইতিপুর্বে তিনি কয়েক বার গ্রেফতার হয়ে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলাও আছে বিভিন্ন থানায়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন,অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited