শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৯ পিএম, ২০২২-০৯-১৭
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের কাজিপুরে রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্টে অঞ্জনা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার চালিতাডাঙ্গা ইউনিটের হাটশিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত অঞ্জনা বেগম হাটশিরা পঞ্চিমপাড়া গ্রামের আবু তাহেরের স্ত্রী।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, শনিবার দুপুরে রাইস কুকারে রান্না করার সময় এর বৈদ্যুতিক প্লাগে হাত লাগে অঞ্জনার।
এতে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অঞ্জনাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited