শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৯ পিএম, ২০২২-১২-১৪
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সরকারি ডিগ্রি কলেজ চত্বরে স্থাপ্তিত বধ্য স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন, নিরবতা পালন, বিশেষ মোনাজাত, আলো নিভিয়ে ব্ল্যাক আউট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও হোমনা ডিগ্রি কলেজের সহযোগিতায় দিবসটি পালিত হয়। সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিমা আহমাদ। এসময় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, সহকারী কমিশনার (ভূমি) মো. ইউছুফ হাসান, অধ্যক্ষ কামাল হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, আবুল কাশেম প্রধান, খন্দকার হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম, মো. হুমায়ূন কবির, আইসিটি প্রভাষক ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, বর্তমান সভাপতি ফয়সাল সরকার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রভাষক মো. খায়রুল হাসান শিপন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited