শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৫৪ পিএম, ২০২১-০২-২৪
এম.এ.কে. সেলিম হোসেন, মিঠাপুকুর(রংপুর) : এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ও রংপুর জেলা আহবায়ক আব্দুল বাসেত মারজান উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বুধবার সকাল ১২.১০ টায় রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। তিনি মিঠাপুকুর উপজেলার ভাইস চেয়ারম্যান (সাবেক) ছিলেন। তার মুক্তির খবর স্যোসাল মিডিয়া (ফেসবুকে) ছড়িয়ে পড়লে বিভিন্ন জেলা থেকে নেতা কর্মীরা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হতে থাকেন। নেতা কর্মীরা সকাল ৯ টা থেকে ফুল হাতে নিয়ে কারাগারের সামনে অপেক্ষা করতে থাকেন। ১২.১০ টায় কারাগার থেকে বের হওয়ার পর নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। তারপর নেতা-কর্মী ও সমর্থকরা তার মুক্তির আনন্দে সংক্ষিপ্ত আকারে আনন্দ র্্যালি করেন। র্্যালি শেষে আব্দুল বাসেত মারজানকে মাইক্রো- বাসে করে মিঠাপুকুরে তার বাসায় নিয়ে যান। উক্ত সময়ে কারাগারের সামনে উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা ও বরণ করে নেন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জনাব এরশাদ হোসেন সাজু, নীলফামারী জেলা এবি পার্টির আহবায়ক অধ্যাপক আবু হেলাল, গাইবান্ধা জেলা আহবায়ক ফজলুল করিম বেলাল, যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল রঞ্জু, সদস্য সচিব মুর্ত্তাজা খান, রংপুর মহানগর এবি পার্টির সদস্য সচিব মাহবুবার রহমান মাহবুব, যুগ্ম সদস্য সচিব মুছা মাহমুদ, পলাশবাড়ী উপজেলা এবি পার্টির আহবায়ক মোস্তাফিজুর রহমান কামাল, রংপুরের যুব নেতা আলমগীরসহ শতাধিক নেতা-কর্মী ও সমর্থক। উল্লেখ্য, ২০১৪ সালের মিঠাপুকুরের একটি হয়রানিমূলক মামলায় গত ২০ জানুয়ারি রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ বছরের কারাদণ্ড দেন। অবশেষে ১ মাস ৫ দিন কারাবাসের পর উচ্চ আদালতের আদেশে মুক্তি পান।
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited