শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৫৬ পিএম, ২০২৩-১২-১০
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন জেলা মহিলা দল। পুলিশি বাধা উপেক্ষা করে একটি মিছিল বের করেন তারা। রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা মহিলা দলের একটি বিক্ষোভ মিছিল শহরে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। কেড়ে নেয়া হয় ব্যানার। পরে দুপুরের দিকে জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিসের নেতৃত্বে পুলিশের বাধা উপেক্ষা করে একটি মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে আমাদের বাজার পর্যন্ত গেলে আবারো পুলিশের বাধায় মিছিলটি ঘুরিয়ে পুনরায় দলীয় কার্যালয় এসে জড়ো হন। মিছিলের এক পর্যায়ে একজন নারী পুলিশ সদস্য রাস্তায় পড়ে গিয়ে আহত হন। নিরাপত্তা জোরদারে বিএনপি'র দলীয় কার্যালয়সহ জেলা শহরের প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। পরে বিএনপি'র নেত্রীরা দলীয় কার্যালয়ের সামনেই ঘন্টা ব্যাপী কর্মসুচি পালন করে সংক্ষিপ্ত সমাবেশ করেন। জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস বলেন, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাধা দিয়ে পণ্ড করে দিয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited