শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৫ পিএম, ২০২১-০২-২৭
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জ সদর থানার অভিযানে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারের সময় স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারী) বেলা ১২ টার সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদ নগর ব্যাপারী পাড়ায় অভিযান চালায় সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তারের নেতৃত্বে অফিসার ইনচার্জ (সিরাজগঞ্জ থানা) বাহাউদ্দীন ফারুকী, এস আই জাফর, এএসআই হাসিবুল ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান কালে ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল গোয়াল ঘরে সুরঙ্গ করে লুকানোর সময় হাতে নাতে স্বামী স্ত্রীকে গ্রেফতার করা হয়। এ সময় ৪৯ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদ্বয় ১। মোঃ মানিক (৪২), পিতাঃ মৃত- আব্দুল ব্যাপারী ২। মোছাঃ লিপি খাতুন (৩৫) স্বামীঃ মোঃ মানিক উভয়েই সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদনগর ব্যাপারীপাড়ার বাসিন্দা।
এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার জানান, চাপাইনবাবগঞ্জ থেকে সিরাজগঞ্জে ফেন্সিডিল আনা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি এবং অভিনব কায়দায় ফেন্সিডিল লুকানোর সময় তাদের হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হই। এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited