শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০১:৩৬ পিএম, ২০২২-০২-০৬
ইতালিয়ান সিরি’আতে নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে মিলান ডার্বি জিতে নিল এসি মিলান। প্রথমার্ধে পিছিয়ে থাকা এসি মিলানকে দ্বিতীয়ার্ধের শেষমুহূর্তে জোড়া গোল করে জয় এনে দেন অলিভিয়ার জিরুদ।
এতে টেবিলের চূড়ায় উঠার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল স্তেফানে পিওলির দল।সান সিরোতে ম্যাচের প্রথম থেকেই বল দখলে এগিয়ে থাকা এসি মিলান সুযোগ করতে পারছিল না।
উল্টো একাদশ মিনিটেই এগিয়ে যেতে পারতো ইন্টার। তবে গোলরক্ষক মাইক মিয়াঁর দৃঢ়তায় এবারের মতো বেঁচে যায় মিলান। কিন্তু ৩৮ মিনিটে ইভান পেরিসিচের গোলে ঠিকই এগিয়ে যায় ইন্টার।
কর্নার থেকে পাওয়া বল দারুণ এক ভলিতে প্রতিপক্ষেরে জাল খুঁজে নেন ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার।
বিরতির পর খেলতে নেমে কয়েকটি আক্রমণ চালালেও গোলের দেখা পাচ্ছিল না মিলান। ইন্টারও তেমন ভালো সুযোগের দেখা পায়নি। শেষদিকে এসে ৭৫তম মিনিটে জিরুদের গোলে সমতায় ফেরে মিলান।
ব্রাহিম দিয়াসের শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে বাঁ দিকে চলে যায়। বল পেয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন জিরুদ। তিন মিনিট পর দলকে এগিয়ে নিয়ে যান ফরাসি এই তারকা। দাভিদ কালাব্রিয়ার পাস ধরে
প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন চেলসি থেকে মিলানে যোগ দেওয়া এই স্ট্রাইকার। পিছিয়ে থাকা ইন্টার শেষদিকে অবশ্য সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত
আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় দলটিকে। দারুণ এই জয়ে লিগ টেবিলে ইন্টারের সঙ্গে ১ পয়েন্টের দূরত্বে উঠে এসেছে মিলান। ২৩ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে ৫৩ পয়েন্ট
নিয়ে শীর্ষে সিমোনে ইনজাগির দল। এক ম্যাচ বেশি খেলে মিলানের পয়েন্ট ৫২।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited