চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

৯ বছর পর বৃহস্পতিবার মুরাদনগর উপজেলা আ’লীগের সম্মেলন

৯ বছর পর বৃহস্পতিবার মুরাদনগর উপজেলা আ’লীগের সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৫৩ পিএম, ২০২২-১২-১৩

৯ বছর পর বৃহস্পতিবার মুরাদনগর উপজেলা আ’লীগের সম্মেলন

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: দীর্ঘ সাড়ে ৯ বছর পর ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ সম্মেলন ঘিরে দলীয় নেতা-কর্মীদের মাঝে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। 
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩১ মে মুরাদনগর উপজলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দলীয় গঠনতন্ত্র অনুসারে তিন বছর পর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও নানা কারণে সম্ভব হয়নি। অবশেষে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক বছর আগেই মাঠ গোছানোর লক্ষ্যে বৃহস্পতিবার মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করার জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলন প্রস্তুুতি কমিটির সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন জানান, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও জাতীয় সংসদের হুইফ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি। সভাপতিত্ব করবেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। বিশেষ অতিথি থাকবেন আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। 
সম্মেলন উদ্বোধন করবেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন। প্রধান বক্তা থাকবেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার।
সম্মেলনে সভাপতি প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হারুন আল-রশীদ, সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হানিফ সরকার, সাধারণ সম্পাদক প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব ও উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক ও কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজের সাবেক ভিপি গোলাম সারওয়ার চিনু ও জেলা কমিটির সদস্য নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন। 
সভাপতি প্রার্থী আলহাজ¦ হারুন আল-রশীদ বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে হামলা-মামলা সহ্য করে দলের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করেছি। সৎ ও নিষ্ঠার সাথে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। 
অপর সভাপতি প্রার্থী এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, ১৯৮৪ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০১৩ সালের ৩১ মে পর্যন্ত দীর্ঘ ২৯ বছর আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। এবার আমি সভাপতি প্রার্থী। 
সাধারণ সম্পাদক প্রার্থী ড. আহসানুল আলম সরকার কিশোর বলেন, দীর্ঘদিনের কাঙ্খিত সম্মেলনের ফলে মুরাদনগরে আওয়ামী পরিবারে আনন্দ বিরাজ করছে। আশা করি কেন্দ্রিয় নেতৃবৃন্দ নবীন-প্রবীনদের সমন্বয়ে একটি ভালো কমিটি উপহার দিবেন। 
সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম সারওয়ার চিনু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের নেতা–-কর্মীদের ভোটের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলে সংগঠন শক্তিশালী হবে। পাশাপাশি দলের জন্য কাজ করা যোগ্যদের মূল্যায়ন হবে।
উল্লেখ্য, ২০১৩ সালে ৩১ মে আলহাজ¦ হারুন আল রশীদকে সভাপতি এবং প্রয়াত মহিউদ্দিন সরকারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়েছিল।


 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর