শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৪ পিএম, ২০২৪-০১-১৫
প্রেসবিজ্ঞপ্তি : পটিয়া আল-জামিয়ায় শান্ত পরিবেশে বিঘ্নিত সৃষ্টি হয় এমন কর্মকান্ড হতে সাধারণ মুসলমানকে বিরত থাকার আহবান জানান দেশের শীর্ষ আলেমগণ। গত ২৮ অক্টোবর’২৩ পটিয়া আল-জামিয়ায় সাবেক মুহতামিম আল্লামা ওবাইদুল্লাহ হামজাকে কেন্দ্র করে জামিয়ার ছাত্র-শিক্ষকের যৌথ আন্দোলন এবং উত্তাপ্ত পরিস্থিতি দ্রুততম সময়ে দেশের শীর্ষ আলেমগণের মধ্যস্থতায় শুরা কমিটির জরুরী অধিবেশনের মাধ্যমে অস্থায়ীভাবে কিছু সিদ্ধান্ত গ্রহণ করায় উত্তাপ্ত আন্দোলন নিয়ন্ত্রণে আনতে সক্ষ্মম হয়। আলহামদুলিল্লাহ পরিস্থিতি শান্ত হয়ে ছাত্র-শিক্ষক ক্লাসমূখি হয়ে পড়ে, আজ পর্যন্ত প্রায় তিন মাসের কাছাকাছি মাদরাসার সকল বিভাগ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং নিয়মিত ক্লাস, পরিক্ষাসহ সকল কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। এক দিনের জন্যও মাদরাসা বন্ধ হয়নি। এটা আল্লাহ রাব্বুল আলামীনের রহমত এবং জামিয়া পটিয়ার প্রতিষ্ঠাতা কুতবুল আলম আল্লামা শাহ মুফতি আজিজুল হক (রহ) এর হাতেগড়া দ্বীনি এদারার মকবুলিয়তের আলামত। আমরা অত্যন্ত পরিতাপরে সাথে লক্ষ্য করছি, ২৯ অক্টোবর’২৩ শুরার এই সিদ্ধান্তকে একটি অতি উৎসাহি মহল সূক্ষ্মভাবে স্বার্থ আদায়ের হীন প্রয়াসে কাজ করে যাচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে এই পদক্ষেপকে অযৌক্তিক প্রোপ্রাগান্তার মাধ্যমে ভিন্নখাতে প্রবহিত করার চেষ্টা হচ্ছে। মুসলিম বিশ্বে সুপরিচিত এ দ্বীনি প্রতিষ্ঠান কোন কু-চক্রীমহল মাদরাসা ধ্বংস করার চক্রান্ত করলে বরং নিজেরায় ধ্বংস হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। অতএব কোন ষড়যন্ত্রকারীর ফাঁদে পা না দিয়ে মাদরাসা কল্যাণে দান-ছদকা, দোয়া দিয়ে মাদরাসার সহযোগীতায় এগিয়ে আসার আহবান জানান। জামিয়া পটিয়ার সার্বিক বিষয়টি দেশের শীর্ষ আলেমগণসহ শুরা কমিটি নিয়মিত খবরা-খবর রাখছেন। মাদরাসার শান্ত রাখার স্বার্থে অস্থায়ীভাবে যে সিদ্ধান্ত গুলো গ্রহণ করা হয়েছে, আগামী শুরা অধিবেশন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত সে মোতাবেক যাবতীয় কার্যাদি পরিচালিত হবে। কোন অবস্থাতেই মাদরাসা বন্ধ করে পড়াশোনায় বিঘœতা সৃষ্টি করা যাবে না। ইনশাআল্লাহ আগামীতে দেশের শীর্ষস্থানীয় আলেম, পীর, বুযুর্গ এবং শুরা কমিটির সদস্যদের যৌথ উদ্দ্যোগ গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ উভয় পক্ষের মতামতের মাধ্যমে সকল তথ্য সংগ্রহ পূর্বক একটি সিদ্ধান্ত পৌছতে পারব বলে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে সাহায্য কামনা করছি।
বিবৃতি দাতাগণের নামঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, বাবুনগর মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতি খলিল আহম্মদ কাসেমী কুরাইশী, খেলাফত আন্দোলন বাংলাদেশের আমির, জামেয়া নূরিয়া ঢাকার মুহতামিম আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, নানুপুর মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরী, মধুপুরের পীর সাহেব আল্লামা আবদুল হামিদ মধুপুরী, হেফাজতে ইসলাম
জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেবà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ পà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ à¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited