শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৫১ পিএম, ২০২৩-১২-০১
আয়াছ রনি, কক্সবাজারঃ পর্যটন নগরী কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্য এগার শত বিশ জন যাত্রী নিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২ টা ৪০ মিনিটা ছেড়ে দেয়। ট্রেনের নতুন যাত্রীদের ফুল এবং চকলেট দিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ বরণ করে নিয়ে ট্রেনে উঠানো আরম্ভ করে। এতে করে যাত্রীদের মুখে হাসি সহ দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ করতে পরে আনন্দিত। পাশাপাশি আজকে পূর্ব নির্ধারিত ট্রেন চলার সময় থাকায় পর্যটন নগরীতে বিভিন্ন হোটেলে আগাম বুকিং ছিল। প্রথম বাণিজ্যিক ট্রেন চালাচলের মধ্য দিয়ে পর্যটন নগরীতে পর্যটকদের আগমান হবে বলে আশায় বেধে আছে পর্যটন ব্যবসায়ীরা।
জানা যায়, কক্সবাজার জেলাসহ বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘ ১৩০ বছরের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে প্রথম বাণিজ্যিক ট্রেন যাত্রায়। যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুকে ঘিরে কক্সবাজারের স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে ।
রেলওয়ে সূত্র জানায়, আজ দুপুর ১২টা ৪০ মিনিটে 'কক্সবাজার এক্সপ্রেস' ট্রেনটি প্রথমবারের মতো কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় ১ হাজার ৩৮০ জন যাত্রী নিয়ে ট্রেনটি রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশনের উদ্দেশে।
কক্সবাজার থেকে ঢাকা যেতে ট্রেনটির ৮ ঘণ্টা ১০ মিনিট সময় লাগাবে। ট্রেনটি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ১২০ কিলোমিটার রাখা হয়েছে।
উল্লেখ, শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে 'কক্সবাজার এক্সপ্রেস' ট্রেনটি যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে আসে। ট্রেনটিতে ২৩টি বাস বা বগি আছে।' গত ২৩ নভেম্বর উদ্বোধনী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরুর দিন প্রথম আড়াই ঘণ্টায় বিক্রি হয়ে যায়।
রেলপথ মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়েছে, কক্সবাজার-ঢাকা ৪৮০ কিলোমিটার দৈর্ঘ্যের নবনির্মিত রেলপথে যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু উপলক্ষে আজ সকাল সাড়ে ১১টায় কক্সবাজার রেলস্টেশনে একটি উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় এতে রেলসচিব মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited