শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২০ পিএম, ২০২১-০৩-০২
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গী চেরাগআলী কাদেরিয়া টেক্সটাইলস মিলসের সামনে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জাহিদুল ইসলাম (৩৬)। তার বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা থানার নামা পাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে। সে এ্যামাজিন ফ্যাশন কারখানার গাড়ির চালক ছিলেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমাদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
জানা যায়, রাত সাড়ে এগার টার দিকে অফিসের বসকে ঢাকা বারিধারার বাসায় নামিয়ে গাজীপুরের মালেকের বাড়ি যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। পরে টঙ্গী কাদেরিয়া টেক্সটাইলস মিলস গেটের সামনে পৌছালে টয়লেট করার জন্য গাড়ি থেকে নামেন। এসময় একদল ছিনতাইকারী তার পথ রোধ করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে সে বাধা দিলে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited