শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:৫১ এএম, ২০২৩-১১-০৩
মাহাবুব রহমান বিপ্লব, বিভাগীয় ব্যুরো প্রধান রংপুরঃ রংপুর বিভাগীয় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও বানিজ্যে করণের অভিযোগে আবেদনকারীরা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন। জানা যায়, পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে ৯জন, পরিছন্নতা কর্মী পদে ৫জন ও আয়া পদে ৭জন আবেদন করেছিলেন । আবেদনকারীরা ও এলাকাবাসী জানায়, অফিস সহায়ক পদে ছামিউল বাছির সরকার সহ আয়া ও পরিছন্নতা পদে শরিফা বানু ও আরিফুল কে চাকুরী দেওয়ার চুক্তিতে বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক নিয়োগ কমিটি কে ম্যানেজ ও বিদ্যালয়ের উন্নয়ন ফান্ডের কথা জন প্রতি লক্ষাধিক টাকা ঘুষ নেয়। এদিকে বিদ্যালয় কতৃপক্ষ গোপনে আরো ১০/১২জন আবেদনকারীদের কাছ থেকে একই কথা বলে গোপনে মোটা অংকের উৎকোচ নেয়। ফলে বিদ্যালয় কতৃপক্ষের মধ্য নিয়োগ প্রতিক্রিয়া নিয়ে শুরু হয় টালবাহানা । তাদের মনপুত ও সর্বচ্য ঘুষদাতাকে নিয়োগ বোডে ঠিকাতে মরিয়া হয়ে উঠেন সভাপতি ও প্রধান শিক্ষক। নিয়োগ সংক্রান্ত নীতিমালা তোয়াক্কা না করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র যেখানে ১০/১২দিন আগে আবেদনকারীদের হাতে পৌছানোর উচিত, সেখানে পরীক্ষার আগের দিন প্রবেশ পত্র পায় আবেদনকারীরা। শুধু তাই নয় নিজ উপজেলা পরিবর্তন করে অন্ন্য উপজেলার একটি বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার অনুষ্ঠিত হয়। প্রথমে কর্মচারী নিয়োগ পরীক্ষার তারিখ ছিল ২৫/১০/২২ । এনিয়ে আবেদনকারীরা বিভিন্ন সরকারী দপ্তরকে লিখিতভাবে বিষয়টি অবগত করা হলে নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। আরার ওই দিনই বিদ্যালয়ের নোটিশ বোর্ডে জানানো হয় ২৯/১০/২২ তারিখে বিরামপুর উপজেলার বিরামপুর সরকারী বালিকা বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মেধা যাচাই না করে নিয়োগ কমিটি ও বিদ্যালয় কতৃপক্ষ যোগসাজশে সর্বচ্য ঘুষদাতা ও তাদের মনপুত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় উত্তির্ন ও নিয়োগপত্র দেওয়ার অপচেষ্টা করছেন। এদিকে আবেদনকারীদের মধ্যে ছামিউল বাছির সরকার ও শরিফা বানু পৃথক পৃথক ভাবে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক সহ নিয়োগ কমিটির সাথে সংযুক্ত সরকারী কর্মকর্তাদের নামে জেলা আদালতে একটি মামলা দায়ের করেছেন। প্রধান শিক্ষক জানিয়েছেন, নিয়োগে কোন অনিয়ম ও বানিজ্য করন হয়নি, বিধি মোতাবেক সচ্চভাবে কর্মচারী নিয়োগ সংক্রান্ত কাজ সম্পুর্ন করা হয়েছে। আবেদনকারী ও মামলার বাদী ছামিউল বাছির সরকার বলেন, এই নিয়োগ সম্পুর্ণ অবৈধ, তাই আমি সুবিচারের আশায় আদালতে একটি মামলা দায়ের করেছি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited