শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৭:৫১ পিএম, ২০২২-০৩-২২
গাজীপুর মহানগরীর টঙ্গীর মুক্তারবাড়ি এলাকা থেকে চিরকুট লেখাসহ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বাদশা কাজী বাড়ির ৪র্থ তলার একটি বাসা থেকে মাহমুদা আক্তার মুন্নি (৪০) এর লাশ উদ্ধা করা হয়। নিহত মাহমুদা আক্তার মুন্নি টঙ্গাইল জেলার মির্জাপুর থানার পাকুল্লাহ গ্রামের জাকির হোসেন স্ত্রী।
জানা যায়, নিহত গৃহবধূর লাশের পাশে একটি ডাইরি পাওয়া গেছে। ডাইরিতে বিভিন্ন লেখা রয়েছে। সেই লেখাগুলো আদৌ কি নিহতের হাতের লেখা কিনা সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ডাইরিতে উল্লেখ ছিল ২২ বছরের সংসার জীবনে তেমন কিছুই পেলাম না। শুধু পরিবারের জন্য সর্বাত্মক ত্যাগ দিয়েই কষ্ট করে গেলাম। বিনিময় শুধু পরিবার থেকে অবহেলাটাই পেলাম। এমন অনেক আনুষঙ্গিক বিষয় গুলো লিখে শেষে লিখে গেছেন ২২ বছরের সংসার জীবন ব্যর্থ।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারন জানা যাবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited