চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

দখল-দূষণে জৌলুস হারাচ্ছে ১১০ কিলোমিটারের শীতলক্ষ্যা মৃত প্রায় ৪৪ কিলোমিটারের বালু নদী

দখল-দূষণে জৌলুস হারাচ্ছে ১১০ কিলোমিটারের শীতলক্ষ্যা মৃত প্রায় ৪৪ কিলোমিটারের বালু নদী

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১১:১৬ পিএম, ২০২৩-০৯-২৩

দখল-দূষণে জৌলুস হারাচ্ছে ১১০ কিলোমিটারের শীতলক্ষ্যা মৃত প্রায় ৪৪ কিলোমিটারের বালু নদী

আশরাফুল আলম আইয়ুব:  ২৪ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস। নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার পালন করা হয় বিশ্ব নদী দিবস। ১৯৮০ সাল থেকে প্রতিবছর সেপ্টেম্বর মাস থেকে বিশ্ব নদী দিবস হিসেবে পালন করতে শুরু করে কানাডার ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি। যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল বিসি রিভারস ডে পালন দিয়ে। এরপর ২০০৫ সাল থেকে  জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা দিবসটি পালন করছে। বাংলাদেশে ২০১০  সাল থেকে রিভারাইন পিপল নামের একটি সংস্থা এ দিবস পালন করে আসছে। ২০০৫  সালে জাতিসংঘ দিবসটি অনুসমর্থন করে। এবারের বিশ্ব নদী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আমাদের জনবীবনে নৌপথ’। এই দিবসে  কালীগঞ্জের শীতলক্ষ্যা ও বালু নদী নিয়ে এই আয়োজন।
একটা সময় শীতলক্ষ্যা ও বালু নদী ছিল দুই পাড়ের মানুষের জীবন জীবিকার উৎস। এক  সময়ে শীতলক্ষ্যা ও বালু নদীর পানি পান করতো মানুষ। এ নদীতে মাছ ধরে অনেকেই জীবিকা নির্বাহ করতো। তবে সময়ের পরিক্রমায় সব কিছুই পাল্টে গেছে। নদীর পানি পান তো দূরের কথা, এখন শীতলক্ষ্যা ও বালু নদীতে মাছ পাওয়াও দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কারণ দূষণের কবলে পড়ে যেমন জৌলুস হারাচ্ছে ১১০ কিলোমিটারের শীতলক্ষ্যা, তেমনি প্রায় মৃত হয়ে পড়েছে ৪৪ কিলোমিটারের বালু নদীটিও। নদী
পাড়ের মানুষরা এক সময় রান্না-বান্নাসহ ঘরের কাজে এ নদী দুটির পানিই ব্যবহার করতেন।  
জানা গেছে, শীতলক্ষ্যা নদী পুরাতন ব্র্রহ্মপুত্র নদ থেকে উৎপন্ন। এটি নারায়ণগঞ্জ হয়ে গাজীপুরের কালীগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুর উপজেলা অতিক্রম করেছে।গাজীপুর জেলার টোক নামক স্থানে পুরাতন ব্রহ্মপুত্র দুটি ধারায় বিভক্ত হয়ে একটি ধারা বানার নামে দক্ষিণ-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে লাখপুর নামক স্থানে শীতলক্ষ্যা নাম ধারণ করে বৃহত্তর ঢাকা জেলার পূর্ব পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। শীতলক্ষ্যা কলাগাছিয়ার কাছে ধলেশ্বরী নদীতে পড়েছে। নদীটি নাব্য এবং সারা বছরই নৌ চলাচলের উপযোগী। শীতলক্ষ্যার ভাঙন প্রবণতা কম। অন্যদিকে, বালু নদী বেলাই বিল ও ঢাকার পূর্বাঞ্চলের বিস্কৃীর্ণ জলাভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে ডেমরার কাছে শীতলক্ষ্যা নদীতে গিয়ে পড়েছে। শীতলক্ষ্যার সঙ্গে কাপাসিয়ার কাছে সুতি  নদীর মাধ্যমেও এর একটা ক্ষীণ যোগাযোগ আছে। একই ধরনের সংযোগ রয়েছে  টঙ্গী খালের মাধ্যমে তুরাগ নদীর সঙ্গে। কালীগঞ্জের কাছেও বালু নদী শীতলক্ষ্যার সঙ্গে মিশেছে। বন্যার মৌসুমে বালু নদী শীতলক্ষ্যা ও তুরাগের পানি বহন করে। এই নদীর প্রধান গুরুত্ব হচ্ছে স্থানীয় জল নিষ্ক্রমণ আর নৌ-পরিবহণ অব্যাহত রাখা। নদী সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫০ বছরে দেশের নদ-নদীর সংখ্যা অর্ধেকের
নিচে নেমে এসেছে। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের তালিকায় থাকা মোট ৩৮৩টি নদীর অনেকগুলোর অবস্থাও সংকটাপন্ন। দূষণ ও ভূমিদস্যুদের আগ্রাসনের পাশাপাশি অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন, আবাসন এবং সেতু, কালভার্ট ও স্লুইসগেট নির্মাণের ফলে ছোটবড় আরও অনেক নদীর অস্তিত্ব বিপন্ন হচ্ছে।
নদ-নদী ও প্রাকৃতিক খাল রক্ষায় উচ্চ আদালতের নির্দেশে সরকার জাতীয় নদী রক্ষা  কমিশন গঠন করেছে। তবে প্রয়োজনীয় জনবল ও অন্যান্য সুবিধা না থাকায়  সংস্থাটি যথাযথ দায়িত্ব পালন করতে পারছেন না। নদী পাড়ের মানুষের সাথে কথা বলে জানা যায়, ছোটবেলায় তারা শীতলক্ষা ও বালু  নদীতে গোসল করেছেন, সাঁতার কেটেছেন। এই নদীর পানি খেয়ে বড় হয়েছেন।
কিন্তু এখন নদীর পানি এত নোংরা ও দুর্গন্ধ যে, স্পর্শ করা দূরের কথা, নাম নিতেও কষ্ট হয়। কালীগঞ্জে নদী নিয়ে কাজ করে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ নদী পরিব্রাজক দল। কথা হয় সংগঠনটির কয়েকজন নদী কর্মীর সাথে। তারা বলেন, আমাদের নদীগুলো দখল হয়ে যাচ্ছে। বিশেষ করে ঢাকার লাগায়ো কালীগঞ্জে শীতলক্ষ্যা ও বালু নদী আজ দখলে দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে। ক্ষমতার প্রভাবে ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান নদী দখলের প্রতিযোগিতায় নেমেছে। কিন্তু এই নদীগুলো তো আমাদের জনজীবনের সঙ্গে সম্পৃক্ত। আমাদেরকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শুধু স্বেচ্ছাসেবী সংগঠন নয়, নদীর হয়ে কথা বলতে হবে সকল শ্রেণি-পেশার মানুষকে। তাহলেই নদী ভাল থাকবে। আর নদী ভাল থাকলে, ভাল থাকবো আমরা ও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।
নদী বিশেষজ্ঞরা বলছেন, আমাদের নগরায়নের ফলে নদীগুলো হারিয়ে যাচ্ছে। কিন্তু পরিবেশ ধ্বংস করে কোনো কর্মকান্ড পরিচালনা করলে তার ফলাফল শূন্যই থেকে যায়। আমরা ধীরে ধীরে নদী দূষণ করছি ও দখল করছি। এখন যদি এসব বন্ধ করতে না পারি, তবে সামনে আমাদের দুর্দিন আসছে। বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন বলেন, শীতলক্ষ্যা ও বালু নদীকে বাঁচাতে আমরা দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে সামাজিক আন্দোলন করে যাচ্ছি। অথচ প্রশাসনের সমন্বিত উদ্যোগের অভাবে আজো শীতলক্ষ্যা ও বালু নদীর দখল ও দূষণ বন্ধ করা যায়নি।  

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন,ইতিমধ্যে জেলার শ্রীপুর উপজেলার লবনদহ নদীর দখল ও দূষণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। একইভাবে বিআইডব্লিউটিএ, নদী কমিশন এবং জেলা প্রশাসনের  যৌথ উদ্যোগে শীতলক্ষ্যা ও বালু নদীর দখল ও দূষণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর