শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৫৯ পিএম, ২০২১-০৬-২১
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা (কুমিল্লা): কুমিল্লার হোমনায় বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের বিরুদ্ধে হোমনা থানায় মাদক আইনে দুইটি মামলা হয়েছে। গতকাল সোমবার তাদের কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার রেলওয়ে কলোনীর মৃত কালা মিয়ার কন্যা হেনা আক্তার (২৬), একই এলাকার ফয়েজ মিয়ার ছেলে মো. ইব্রাহিম খলিল (২৬) ও হোমনা উপজেলার মিরাশ গ্রামের খালেক মিয়ার ছেলে মো. সেলিমকে (২১) গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার এস আই শামীম আহমেদের নেতৃত্বে বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মো. সেলিমের দেহ তল্লাশি করে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট এবং হেনা আক্তার ও ফয়েজ মিয়ার কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, এরা দীর্ঘদিন ধরে বিভিন্ন উপজেলায় মাদক কেনাবেচা করে আসছিল।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গাজা ও ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে। সোমবার তাদের কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited