শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২০ পিএম, ২০২১-০২-২১
ইসমাঈল হোসেন (ব্রাহ্মনবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতি মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সুর্যোদয়ের সাথে সাথে স্বাস্থ্য বীধি মেনে আখাউড়া শহীদ স্মৃতি সরকারী কলেজ মাঠে নির্মিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, জাতীয় পার্টি, বিএনপি, আখাউড়া উপজেলা প্রেসক্লাব, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, সাব রেজিস্ট্রি অফিস, সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এসময় হাজারো মানুষের উপস্থিতিতে শহীদ মিনার এলাকা মুখরীত হয়ে উঠে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম, বাংলাদেশ জাসদ আখাউড়া উপজেলার সাধারণ সম্পাদক জালাল উদ্দীন জালু, আখাউড়া থানার ওসি মো: রসুল আহমেদ নিজামী প্রমুখ। পরে সকাল আটটায় আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলমের সভাপতিত্বে আলোচনা সভায় একুশে ফেব্রæয়ারি ও শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো: জয়নাল আবেদীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আবুল কাসেম ভূইয়া, মুক্তিযোদ্ধা সৈয়দ জামসেদ শাহ প্রমুখ। উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। ক্ষুদে শিক্ষার্থীরা মাতৃভাষা দিবস ও একুশের বিভিন্ন থিম নিয়ে চিত্রাঙ্কন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited