শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪৩ পিএম, ২০২২-০৬-০৭
ইসমাঈল হোসেন, (আখাউড়া ) ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে সিএন্ডএফ ফেডারেশনের কর্মবিরতির কারণে আমদানি- রপ্তানি বন্ধ থাকে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
কাস্টম এজেন্টস বিধিমালা ২০২০ এর নিবর্তন মূলক কিছু ধারা, উপধারা ও বিভিন্ন বিধান বাতিলের দাবিতে সারাদেশের শুল্ক হাউস ও স্থলশুল্ক স্টেশনগুলোতে কর্মবিরতির ঘোষণা দিয়েছে ফেডারেশন অফ কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের সিএনএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ফুরকান খলিফা জানান, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক মৌলিক অধিকার পরিপন্থী কাস্টম এজেন্টস লাইসেলিং বিধিমালা ২০২০ এবং পণ্য চালান শুল্কায়নে এইচ,এস কোড সিপিসি নির্ধারণে প্রনীত বিতর্কিত আইন বাতিলের দাবিতে আজ মঙ্গলবার সারা দেশের ন্যায় আখাউড়া স্থলবন্দর দিয়ে এক দিনের আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। আমাদের দাবি না মানা হলে আগামীতে অনির্দিষ্টকালের জন্য স্থলবন্দরগুলো বন্ধ রাখা হবে।
আখাউড়া স্থলবন্দরে রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আনিছুল হক ভূঁইয়া জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited