শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:৩০ এএম, ২০২২-০৪-০৪
জর্ডানের সিংহাসনের সাবেক উত্তরাধিকারী হামজাহ বিন হুসেন প্রিন্স উপাধি ত্যাগ করেছেন।রোববার (৩ এপ্রিল) টুইটারে প্রকাশ করা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন তিনি।টুইটারে পোস্টে হামজাহ লেখেন, সাম্প্রতিক বছরগুলোতে আমি যা প্রত্যক্ষ করেছি তারপরে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমার ব্যক্তিগত বিশ্বাস যা আমার বাবার কাছ থেকে পেয়েছিলাম এবং যা জীবনে মেনে চলতে কঠোর চেষ্টা করেছি সেগুলো আমাদের প্রতিষ্ঠানগুলোর আধুনিক পদ্ধতি, প্রবণতা এবং মনোভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও লেখেন, আল্লাহ এবং বিবেকের কাছে সৎ থাকতে আমি প্রিন্স উপাধি ত্যাগ করা ছাড়া কোনো উপায় দেখছি না। যতদিন বেঁচে থাকবো ততদিন জর্ডানের প্রতি অনুগত থাকবো। প্রসঙ্গত, জর্ডানের প্রয়াত বাদশাহ হুসেনের চতুর্থ পুত্র হামজাহ বিন হুসেন। দেশটির বর্তমান ক্ষমতাসীন বাদশাহ আবদুল্লাহর সৎ ছোট ভাই তিনি। হামজাহ সে দেশের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অযোগ্যতা এবং হয়রানির অভিযোগ এনেছিলেন। এজন্য গত বছর গৃহবন্দি করা হয় তাকে।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited