চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

মুরাদনগরে নয় জন প্রধান শিক্ষক কে বিদায় সংবর্ধনা

মুরাদনগরে নয় জন প্রধান শিক্ষক কে বিদায় সংবর্ধনা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:২৭ পিএম, ২০২৩-০৫-১১

মুরাদনগরে নয় জন প্রধান শিক্ষক কে বিদায় সংবর্ধনা

বেলাল উদ্দিন অাহাম্মদ, রাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে অবসর প্রাপ্ত ৯ জন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এ বিদায় সংবর্ধনার আয়োজন করেন মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।
অবসর প্রাপ্তরা হলেন, আকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: আলীম, মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, দারোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, দৌলতপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস মিয়া, দেওড়া দ: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোখলেছুর রহমান, রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনুর বেগম, বাখরনগর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা বেগম, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আকলিমা ও বি-চাপিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিব উদ্দিন।  
উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোতাহার বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দীন ভূঞা জনী।
শিক্ষক জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ইন্সট্রাক্টর সহিদুল আমিন ভূইয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, বাংলাদেশ কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আ: আলিম ও ফরিদ উদ্দিন, মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেবেকা সুলতানা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি মো: ফেরদৌস মিয়া ও লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক শওকতজ্জামান দোলন।
এসময় বক্তারা স্মৃতিচারণ করে বলেন, আজ নয় জন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তারা দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। আজকে এ মহান শিক্ষকদের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষকদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।
পরে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকদের ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলাউদ্দীন ভূঞা জনী। এসময় উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর