চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মুরাদনগরে ৭০ বছরের বৃদ্ধা নারীর হাত-পা বাধা গলাকাটা লাশ উদ্ধার

মুরাদনগরে ৭০ বছরের বৃদ্ধা নারীর হাত-পা বাধা গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :    |    ০৬:৪৩ পিএম, ২০২২-০৩-০৯

মুরাদনগরে ৭০ বছরের বৃদ্ধা নারীর হাত-পা বাধা গলাকাটা লাশ উদ্ধার

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৭০ বছরের মমতাজ নামের এক বৃদ্ধা নারীর হাত-পা বাধা  অবস্থায় গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 
মঙ্গলবার দুপুরে উপজেলার দারোরা ইউনিয়নের নয়াকান্দি গ্রামের নিজ বাড়ী থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে মুরাদনগর থানা পুলিশ। বৃদ্ধ মমতাজ (৭০) উপজেলার দারোরা ইউনিয়নের নয়াকান্দি গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বৃদ্ধার চার ছেলে তিন মেয়ে। এদের মধ্যে তিন ছেলে প্রবাসী। অপর ছেলে ঢাকায় থাকেন এবং তিন মেয়ের বিবাহ হয়েছে। নিজ বাড়িতে তিনি একাই থাকতেন। প্রতিদিনের মতো সকালে বাড়ির বাহিরে গিয়ে তিনি হাটা-হাটি করতেন। কিন্তু মঙ্গলবার তাকে না দেখে পাশের বাড়ির একজন তার খোঁেজ ঘরে গিয়ে দেখেন হাত-পা বাধা ও গলাকাটা অবস্থায় পরে আছে মমতাজ। প্রতিবেশির চিৎকারে আশে পাশের লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ সময় বৃদ্ধ মমতাজের ঘরের সব মালামাল ঠিক থাকলেও তার গলায় থাকা স্বর্নের চেইনটি দেখতে পায়নি প্রতিবেশিরা। কেউ কেউ ধারণা করছে, ঘরে চুরি করতে আসা চোরকে মমতাজ চিনে ফেলায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নিহত বৃদ্ধার বড় ছেলে নজরুল ইসলাম বলেন, জমি ও বাড়ির জায়গা নিয়ে আমার চাচা ও চাচাতো ভাইয়ের সাথে ঝামেলা রয়েছে। তাছাড়া আমার মায়ের লাশ নিতে যখন পুলিশ বাড়িতে আসে তারা গা ঢাকা দেয়। এতে আমাদের সন্দেহ আরো ঘনিভূত হচ্ছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করছি, হাত পা বেধে মমতাজের ঘরের বটি দা দিয়েই তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আশা করছি দ্রুতই হত্যার রহস্য উদঘাটন করতে পারবো।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর