শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১৩ পিএম, ২০২১-০৬-০১
স্বপন কুমার দাস,দুমকি ( পটুয়াখালী) প্রতিনিধি ; পটুয়াখালীর দুমকীতে আজ ১ জুন সকাল ৮ ঘটিকায় উপজেলা অডিটোরিয়াম কক্ষে শ্রীরামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. জসীম উদ্দিন খানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব হারুন - অর- রশীদ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নাসির উদ্দীন মৃধা,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কে,এম খলিলুর রহমান। প্রধান অতিথি বক্তব্যের শুরুতেই সকল নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানান এবং করোনাকালীন সময়েও উপজেলায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন। তিনি আরো বলেন, যারা উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করছেন তাদের থেকে দুরে থেকে গঠনমূলক জবাব দিতে আহবান জানান। মতবিনিময় কালে তিনি অত্র ওয়ার্ডের বিভিন্ন সমস্যার সমাধান করার আশ্বাস দেন। সভায় আরো উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের সহসভাপতি জনাব স্বপন কুমার দাস,সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন খান,৬ নং ওয়ার্ডের সভাপতি মোস্তাফিজুর রহমান বাচ্চু,৫নং ওয়ার্ডের সভাপতি শাহ- আলম রনি সহ সাংবাদিক,শিক্ষক এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited