চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ভাই-বোনের

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ভাই-বোনের

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:২২ পিএম, ২০২৩-০২-২৫

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ভাই-বোনের

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার কুড়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- কাজিপুর উপজেলার সিংড়াবাড়ী গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে মুকুল (৩০) ও মেয়ে লিপি খাতুন (২৮)। 

আহতরা হলেন- একই গ্রামের অটোরিকশাচালক নয়ন ও নিহতদের অপর বোন ফিরোজা খাতুন এবং আরেক যাত্রী। 

সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়ামিন হোসেন বলেন, যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা কাজিপুরের দিকে যাচ্ছিল। কুড়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন বলে শুনেছি। তবে ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।  

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফিরোজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে লিপি খাতুনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহত তিনজনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে মুকুলের অবস্থা আশঙ্কাজনক ছিল।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শামিমুল ইসলাম  বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে এখানে আনা হয়েছিল। এর মধ্যে মুকুলকে আমরা মৃত অবস্থায় পাই। বাকি দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজনের এখানে চিকিৎসা চলছে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর