শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩১ পিএম, ২০২২-১০-০১
আশরাফুল আলম আইয়ুব : গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ কিছু তিন অংশ (দুই হাত ও কোমড় থেকে উরু) উদ্ধার করেছে কালীগঞ্জ থানার উলুখোলা ফাঁড়ি পুলিশ। শনিবার (০১ অক্টোবর) সকালে উপজেলার নাগরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মানিক মিয়ার ভাড়া বাড়ির সামনে কোমড় থেকে উরু ও দুটি বিচ্ছিন্ন হাতসহ মরদেহের তিনটি অংশ উদ্ধার করে পুলিশ। কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ—র্যাব পরিদর্শন করেছে। পাশাপাশি নাম পরিচয় শনাক্তে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) কাজ করছে। তিনি আরো বলেন, মরদেহের বাকী অংশ উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। না পেলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় সনাক্ত করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। নাগরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুজিবুর রহমন বলেন, সাবেক ইউপি সদস্যের ভাড়া বাড়ির সামনে থেকে অজ্ঞাত ওই ব্যক্তির দেহের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, গত ২৮ সেপ্টেম্বর থেকে ইউনিয়নের ভাসানিয়া গ্রামের অমূল বানার্ট গোসালের ছেলে সবুজ বানার্ট গোসাল (৩০) নিখেঁাজ রয়েছে। তিনি পূর্বাচল এপারেল পোশাক কারখানায় পোশাক শ্রমিকের কাজ করতো। এ ব্যাপারে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (নং ১৩৭৪) করা হয়েছে বলে জানান তিনি। তবে পরিবার ও স্বজনদের দাবি আংশিক পাওয়া মরদেহটি ওই নিখোজ যুবক সবুজেরই। স্থানীয়রা জানান, ওই এলাকায় অপরিচিত কিছু লোক আশপাশে ভাড়া বাসা নিয়ে বসবাস করেন। তবে এদের মধ্যে কোন সিরিয়াল কিলার থাকতে পারে। তাদের ধারণা যেভাবে লোকটিকে টুকরা করা হয়েছে এটা উন্মুক্তস্থানে নয়, বরং কোনো রুমের মধ্যে কাটা হতে পারে। কারণ এমন কাজ খোলা জয়গায় অসম্ভব।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited