শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৬ পিএম, ২০২২-০৮-২৮
ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় পুলিশের হাতে জব্দকৃত লাখ লাখ টাকা মূল্যের গাড়ি এখন মাটি আর লতা পাতায় খাচ্ছে।অযত্ন আর অবহেলায় খোলা আকাশের নিচে থাকা এসব গাড়ি পরিণত হচ্ছে স্ক্র্যাপে। রোদ-বৃষ্টিতে মরচে ধরে এমনকি গাড়ির যন্ত্রাংশ চুরি হওয়ার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মামলার দীর্ঘসূত্রতার কারণে পিকাপ, প্রাইভেট কার, মোটরসাইকেল, মাইক্রোবাস, সিএনজিসহ বিভিন্ন গাড়ি বছরের পর বছর ধরে মামলার আলমত হিসেবে থানা চত্বরে পড়ে আছে।
থানা প্রাঙ্গণে এসব গাড়ির স্তূপ থাকায় থানা পুলিশও পড়েছেন বিপাকে। গাড়িগুলো নষ্ট হওয়ার পূর্বে সরকার নিলামের ব্যবস্থা করলে রাষ্ট্রীয় কোষাগারে বিপুল অর্থ জমা হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
থানা সূত্রে জানা যায়, চুরি, দুর্ঘটনাকবলিত, কাগজপত্রহীন কিংবা মাদকবাহীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে- ব্যবহৃত গাড়ি পুলিশ আটক করে। পরে এসব জব্দকৃত গাড়ি মামলার আলামত হিসেবে থানা চত্বরে পড়ে থাকে।
মামলা নিষ্পত্তি হতে বছরের পর বছর সময় লাগার কারণে যন্ত্রাংশ চুরি কিংবা বিভিন্নভাবে গাড়ির যন্ত্রাংশ বিকল হয়ে ব্যবহার অযোগ্য হয়ে পড়ে আছে। গাড়িগুলো থানায় পড়ে থাকার কারণ হলো মামলা নিষ্পত্তি না হওয়া, আবার অনেক গাড়ির মালিক খুঁজে না পাওয়া। দিন দিন জব্দকৃত গাড়ির সংখ্যা বেড়ে পুলিশের কাঁধে যেমনি বোঝা তেমনি পুলিশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মনে করেন থানার পুলিশ কর্মকর্তারা।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন,আটক হওয়া এসব গাড়ি থানা ক্যাম্পাসে পড়ে থাকতে থাকতে ইঞ্জিনই শুধু নষ্ট হচ্ছে না, গাড়িগুলো ক্রমেই মিশে যাচ্ছে মাটির সঙ্গে। অনেক গাড়ি রয়েছে যা মালিকানার কোনো হদিস নেই।জব্দকৃত গাড়িগুলো আদালতের মাধ্যমে নিলামে বিক্রি করে দিলে সরকারি কোষাগারে টাকা জমা হতো। তাছাড়া জব্দকৃত মালামালের বিষয়টি আদালতের।আদালতের সিদ্ধান্ত ছাড়া পুলিশের কিছুই করার নেই। আমি নতুন যোগদান করেছি। এসব গাড়ি যাতে নষ্ট না হয় সে বিষয়ে আমি মহামান্য আদালতের সাথে পরামর্শ করবো যাতে করে এসব মামলার বিষয়ে দ্রত ব্যবস্থা নেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited