শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৪ পিএম, ২০২১-০৮-১১
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে বিআরডিবি কর্তৃক প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার বিআরডিবি মিলনায়তনে সদর উপজেলায় প্রথম পর্যায়ের ক্ষতিগ্রস্ত ১৩ জন পল্লী উদ্যোক্তাদের মধ্যে ১৬ লাখ ২০ হাজার টাকা প্রণোদনার ঋন প্রদান করা হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি সিরাজগঞ্জ সদর উপজেলা কর্তৃক প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জের বিআরডিবির উপ পরিচালক জিহাদ খান এবং সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র১ নুরুল হক।প্রণোদনা ঋন বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ আব্দুল খালেক। পর্যায়ক্রমে সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষতিগ্রস্ত ৩৭ জন পল্লী উদ্যোক্তাদের মধ্যে ৫০ লক্ষ ৭০ হাজার টাকার প্রণোদন ঋন বিতরণ করা হবে। সিরাজগঞ্জ জেলার ৯ উপজেলায় ১৮০ জন ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তা দের মধ্যে ২ কোটি ৯৮ লক্ষ ৩০ হাজার টাকার প্রণোদন ঋন বিতরণ করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited