শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২৪ পিএম, ২০২০-১১-০৭
শাহ মোঃ মোতাহির আলী আজমী, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় তেলবাহী ওয়াগনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। (৭ নভেম্বর) শনিবার দুপুর ১২ টার দিকে চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে ৯৫১নং তেলবাহী ট্রেনটি শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোঃ শাখাওয়াত হোসেন জানান, তেলবাহী ওয়াগনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে কুলাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওয়ানা হয়েছে। রেলের প্রকৌশলী টিম ঘটনাস্থলে পৌঁছে গেছেন। উদ্ধার হওয়ার আগ পর্যন্ত সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকবে।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited