শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:৪৫ পিএম, ২০২১-০৩-১৮
ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এই প্রথম ৯ দেশের প্রতিযোগিদের নিয়ে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশি-বিদেশি ৭ শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে আখাউড়া ম্যারাথন-২০২১ শুরু হয়েছে। বুধবার সকাল ৬ ঘটিকায় আখাউড়া উপজেলা মাঠ থেকে ম্যারাথন দৌড় শুরু হয়। উদ্বোধন করেন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল। এ সময় আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের সহকারি অধ্যাপক মো. মশিউর রহমান ,আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল প্রমূখ উপস্থিত ছিলেন। ১০ কিলোমিটার ২১ কিলোমিটার ও অনলাইনে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে সারে সাত শতাধিক নারী-পুরুষ। তাদের মধ্য থেকে ১২ জনকে পুরস্কৃত করা হয়। কুমিল্লাস্থ আখাউড়া ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে আখাউড়া ম্যারাথনে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান, জাপান, চীন, কেনিয়া, মালদ্বীপ ও থাইল্যান্ডের প্রতিযোগীরা অংশ নিয়েছেন। ম্যারাথনে দেশের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী দৌড়বিদ ২০ বছর বয়স থেকে শুরু করে ষাটোর্ধ্ব বয়সিরা অংশ নেন। ম্যারাথনকে কেন্দ্র করে আখাউড়ায় উৎসবের আমেজ বিরাজ করে।পরে উপজেলা পরিষদ মাঠে বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited